ইয়াজউদ্দিন আহম্মেদ লাইফ সাপোর্টে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহম্মেদকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিসিইউ) রাখা হয়েছে। তিনি চিকিত্সক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন।গত বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে বুকে ব্যথার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ২০০২ সালের সেপ্টেম্বর মাসে বিশিষ্ট শিক্ষাবিদ ও মৃত্তিকা বিজ্ঞানী ইয়াজউদ্দিন আহম্মেদ দেশের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। ২০০৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেন।২০০৬ সালের মে মাসে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁর বাইপাস অস্ত্রোপচার হয়। ইউএনবি।