ইয়াজউদ্দিনের ছেলে ইমতিয়াজের জামিন বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের ছেলে ইমতিয়াজ আহমেদের জামিন বাতিল করেছেন আদালত। তাঁর গ্রেপ্তারের বিষয়টি সুস্পষ্ট না থাকায় জামিন বাতিল করা হয়েছে বলে আদালত জানিয়েছেন।মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা একটি মামলায় আজ রোববার সকালে ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। পরে বিকেলে জামিন বাতিল করা হয়। আদালত সূত্রে জানা যায়, নিম্ন আদালতে তাঁর বিষয়ে যে জামিনের আবেদন করা হয়েছে, সে বিষয়ে কোনো আদেশ না থাকায় মহানগর দায়রা জজ আদালত তা বাতিল করে দেন। আদেশে বলা হয়, তিনি চিকিত্সাধীন।৮ জানুয়ারি বেসরকারি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কবির হোসেন তালুকদারকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে গুলশান থানায় মামলাটি করা হয়। কবির হোসেন নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেন।