ইয়াজউদ্দিনের ছেলের বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের ছেলে ইমতিয়াজ আহমেদের বিরুদ্ধে মামলা হয়েছে। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল ইসলাম জানান, বনানীতে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে মারধর করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে তাঁর বিরুদ্ধে মামলা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন।গুলশান থানা পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার কবির হোসেন তালুকদারকে তিনি মারধর করেছেন বলে অভিযোগ রয়েছে। মারধরের ঘটনার পর ছাত্ররা তাঁকে ধাওয়া করেন। পালাতে গিয়ে তিনি আহত হন।