ইয়ান বিশপের ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ দলে মার্শাল-হোল্ডিংদের ফাস্ট বোলিংয়ের উত্তরাধিকার বয়েছেন ইয়ান বিশপ। এই বিশ্বকাপে এখন পর্যন্ত সাতজন ফাস্ট বোলার ও পেসার তাঁর নজর কাড়তে পেরেছেন। এই সাতজনকে নিয়ে বলেছেন বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার।কেমার রোচ (ওয়েস্ট ইন্ডিজ)ওর নিয়ন্ত্রণটা আগের চেয়ে ভালো হয়েছে। এর আগে এত নিয়ন্ত্রিত বোলিং ওকে করতে দেখিনি। ও ফুলার লেংথে বল করছে। স্লো উইকেটের জন্য এই বোলিংই আদর্শ। সোজা বলও করছে সে এবং বল স্কিড করাচ্ছে। ইয়র্কারগুলোও খুব ভালো দিচ্ছে।উইকেট: ১১লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)উইকেট পাক আর না-ই পাক, সে সব সময়ই প্রতিপক্ষের জন্য হুমকি। তার অনন্য অ্যাকশন চোখে পড়ার মতো। দারুণ সব ইয়র্কার করতে পারে এবং দুর্দান্ত পেসে রিভার্স সুইং দেয় মালিঙ্গা। যখন ছন্দে থাকে, অসাধারণ এক বোলার সে। উইকেট: ৬ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)যেকোনো সময়ে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখে সে। কখনোই তাকে হিসাবের বাইরে রাখা যাবে না (ভারতের বিপক্ষে ৫০ রানে ৫ উইকেট নিয়ে তা দেখিয়েছেও স্টেইন)। উইকেট: ১০মিচেল জনসন (অস্ট্রেলিয়া)একজন বাঁহাতি হিসেবে সে আড়াআড়ি বল করতে পারে এবং এটা ব্যাটসম্যানদের ভালোই ঝামেলায় ফেলে। এই বিশ্বকাপে সে ভালোই প্রভাব ফেলতে পেরেছে এবং তার কাছে অস্ট্রেলিয়ার প্রত্যাশা অনেক। উইকেট: ৮জহির খান (ভারত)জহিরের সঙ্গে আমার কথা হয়েছে। দুই বছরের মতো হয়েছে সে বুঝতে পেরেছে কীভাবে পেস কমিয়ে বল করা যায়। নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে সে। তার বোলিংয়ে সাধারণ ও রিভার্স সুইং—দুটোই আছে। উইকেট না পেলেও দলের বোলিং আক্রমণটা সংহত রাখতে পারে সে। উইকেট: ১১উমর গুল (পাকিস্তান)নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ম্যাচটিতেই প্রমাণ হয়েছে উমর গুল কত প্রতিভাবান। তার যে বিষয়টি আমার সবচেয়ে ভালো লাগে তা হলো পাওয়ার প্লে এবং ইনিংসের শেষের দিকেও ভালো বল করতে পারে সে। সে উইকেট পাওয়া এক বোলার এবং দারুণ এক অস্ত্র।উইকেট: ৭টিম ব্রেসনান (ইংল্যান্ড)মুগ্ধ করার মতো বোলার সে নয়। তবে ধারাবাহিকভাবে সোজা বল করতে পারে। লেংথটাও খুব দারুণ। উইকেট: ৯বিদেশি পত্রিকা থেকে ভাষান্তর