ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের বাসস্ট্যান্ড এলাকা থেকে আজ সোমবার দুই হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছেন বিজিবির সদস্যরা।পরে আটক হওয়া ওই পাচারকারীকে টেকনাফ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটক হওয়া ব্যক্তির নাম নুরুল হক (৪২)। তিনি মিয়ানমারের মংডু টাউনশিপে হারিপাড়ার বাসিন্দা।বিজিবির সূত্র জানায়, আজ বেলা একটার দিকে বিজিবির ৪২ ব্যাটালিয়নের সদর বিওপির (চৌকির) জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ট্যাবলেটসহ নুরুল হককে আটক করেন।৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, আটক হওয়া ব্যক্তির শরীর তল্লাশি চালিয়ে এই ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়েছে। নুরুল হক এক দিনের ট্রানজিট পাস নিয়ে আজ সকালে টেকনাফ আসেন। সংশ্লিষ্ট মাদক আইনে তাঁর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি প্রথম আলোকে জানান।টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) রণজিত্ কুমার বড়ুয়া জানান, এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।