ইয়েমেনে আওলাকিকে লক্ষ্য করে মার্কিন ড্রোন হামলা ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনে আল-কায়েদা নেতা আনোয়ার আল-আওলাকিকে লক্ষ্য করে চালকবিহীন বিমান (ড্রোন) হামলা চালয় যুক্তরাষ্ট্র। তবে হামলা লক্ষ্যচ্যুত হওয়ায় তিনি অক্ষত রয়েছেন। তবে হামলায় আল-কায়েদার মধ্য সারির দুজন জঙ্গি নিহত হয়েছে। মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।সিবিএস নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নাল ইয়েমেন ও মার্কিন কর্মকর্তাদের উদ্ধতি দিয়ে গতকাল শুক্রবার জানান, গত বৃহস্পতিবার দক্ষিণ ইয়েমেনে একটি গাড়িকে লক্ষ্য করে মার্কিন ড্রোন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে আল-কায়েদার দুই সহোদর জঙ্গি নিহত হয় বলে ধারণা করা হচ্ছে। একজন মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেন, ‘আমরা ধরে নিয়েছিলাম আওলাকি ওই গাড়িতে ছিলেন।’ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবারের ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছে।মার্কিন বংশোদ্ভূত কট্টরপন্থী আওলাকি যুক্তরাষ্ট্রে হামলার বিষয়ে উত্সাহ দেওয়ার জন্য পরিচিত। ওয়াশিংটনের ধারণা, ইয়েমেন-ভিত্তিক আল-কায়েদার শাখা বিশ্বের সবচেয়ে সক্রিয় সন্ত্রাসী সেল। ইয়েমেনের দুর্গম পাহাড়ি অঞ্চলে এই শাখার ৩০০ যোদ্ধা রয়েছে বলে মনে করা হয়।