ইয়েমেনে আত্মঘাতী হামলায় নিহত ৪২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশের জার শহরে গতকাল শনিবার এক আত্মঘাতী বোমার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪২ ব্যক্তি নিহত ও ২০ জন আহত হয়েছে। সংশি্লষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।খবরে বলা হয়েছে, এক আদিবাসী যোদ্ধার দাফন চলাকালে হামলার ঘটনা ঘটে। আল-কায়েদার সঙ্গে সংশি্লষ্ট জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে ওই আদিবাসী ইয়েমেনের সেনাবাহিনীকে সহায়তা করেছিল। দুই মাসের লড়াই শেষে গত জুনে সরকারি বাহিনী ওই এলাকায় তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। কর্তৃপক্ষ এ হামলার ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।