ইয়েমেনে আল-কায়েদার সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনে গতকাল শনিবার মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় কমপক্ষে আট ব্যক্তি নিহত হয়েছে। এদের মধ্যে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার দুজন সদস্য রয়েছে। আজ রোববার আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।নাক প্রকাশ না করার শর্তে ইয়েমেনের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির মারিব প্রদেশে দুটি মার্কিন ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে আট ব্যক্তি প্রাণ হারিয়েছে।স্থানীয়রা দাবি করেছেন, নিহত ব্যক্তিদের মধ্যে আল-কায়েদার দুজন সদস্য রয়েছে। তারা সৌদি আরবের নাগরিক। এদের মদ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।আল-কায়েদার সদস্যদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র প্রায়ই ইয়েমেনে এ ধরনের ড্রোন হামলা চালায়।