ইয়েমেনে আল-কায়েদার হামলায় ১৪ সেনা নিহত!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেনে সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গিদের রকেট ও আত্মঘাতী বোমা হামলায় আজ শনিবার ১৪ সেনা নিহত হয়েছেন। এক নিরাপত্তা কর্মকর্তা জানান, দক্ষিণাঞ্চলীয় প্রধান শহরে এডেনে গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।ওই কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। তিনি জানান, নিহত ব্যক্তিদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে বন্দুকযুদ্ধে। বাকি তিনজন নিহত হন আত্মঘাতী গাড়িবোমা হামলায়। এক আত্মঘাতী হামলাকারী গাড়িবোমাটি নিয়ে গোয়েন্দা ভবনের প্রাঙ্গণে ঢুকে পড়ে।নাম না প্রকাশ করার শর্তে ওই কর্মকর্তা আরও বলেন, এ হামলা আল-কায়েদার সঙ্গে জড়িত ব্যক্তিদেরই কাজ।