ইয়েমেনে আল-কায়েদার ১০ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের সেনাবাহিনী ইসলামপন্থী নিয়ন্ত্রিত জিনজিবার শহরের বাইরে আল-কায়েদার ১০ জঙ্গি সদস্যকে হত্যা করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওই সেনা মুখপাত্র বলেছেন, ‘ভারী অস্ত্রের গোলাগুলিতে আল-কায়েদার ১০ জঙ্গি নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন জ্যেষ্ঠ আল-কায়েদা সদস্য রয়েছে। তার নাম আলী সায়্যিদ জামিল।ইসলামপন্থী নিয়ন্ত্রিত জিনজিবার শহরের বাইরে একটি সেনা শিবিরে আল-কায়েদা জঙ্গি হামলা চালালে সেনাবাহিনীর পাল্টা হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে।