ইয়েমেনে গোলাবারুদের কারখানায় বিস্ফোরণে নিহত ৭০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনে একটি গোলাবারুদের কারখানায় বিস্ফোরণে ৭০ জন নিহত ও আহত হয়েছে প্রায় ৯০ জন। আজ সোমবার দক্ষিণাঞ্চলের আবিয়ান প্রদেশের জার শহরে এ ঘটনা ঘটে।মহসেন সালেম নামের এক সরকারি কর্মকর্তা জানান, নিহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। বিস্ফোরণে আহত হয়েছে প্রায় ৯০ জন।স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা জানান, ওই কারখানা থেকে গত রোববার আল-কায়েদার সদস্যরা অস্ত্র লুট করে। পরের দিন আজ সোমবার কারখানাসংলগ্ন এলাকার বাসিন্দারা গোলাবারুদের খোঁজে কারখানাটিতে প্রবেশ করে। এ সময় বিস্ফোরণটি ঘটে। তবে বিস্ফোরণের কারণ পরিষ্কার নয়।গত রোববার ওই কারখানাটি থেকে জঙ্গি সংগঠন আল-কায়েদার ৩০ জন সশস্ত্র সদস্য অস্ত্র লুট করে। শাবওয়া প্রদেশের চারটি জেলার দখল নিয়েছে স্থানীয় বিদ্রোহী সংগঠন সাউদার্ন মুভমেন্ট। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক সাংবাদিক আরব নিউজকে এ কথা জানায়। আরব নিউজ।