ইয়েমেনে নতুন প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম: আবদ্রাব্বুহ মানসুর হাদি।ইয়েমেনে ২১ ফেব্রুয়ারি নতুন প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। ৩৩ বছর ধরে ক্ষমতা আঁকড়ে থাকা স্বৈরশাসক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর শাসনের অবসান ঘটাতে এ গণভোট ধাঁচের নির্বাচন অনুষ্ঠিত হয়।আরব বিশ্বের একমাত্র দেশ ইয়েমেন, যেখানে সরকারবিরোধী আন্দোলনের পর আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হয়েছে। আরব উপদ্বীপের দরিদ্রতম দেশটিতে এক বছর আগে সরকারবিরোধী সহিংস গণ-আন্দোলন শুরু হয়।ইয়েমেনে যোগ্য ভোটার রয়েছে এক কোটি ২০ লাখের বেশি। এর মধ্যে ২০০৬ সালের নিবন্ধিত ভোটারের সংখ্যা এক কোটি।