ইয়েমেনে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের রাজধানী সানায় গতকাল শনিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ১২ বিক্ষোভকারী নিহত এবং অনেকে আহত হয়েছেন। চিকিত্সা কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আল জাজিরা টেলিভিশনের অনলাইনে এ খবর জানানো হয়েছে। প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর পদত্যাগের দাবিতে দেশটিতে গত কয়েক মাস ধরে বিক্ষোভ চলছে। গতকাল বিক্ষোভকারীরা রাজধানী সানার চেঞ্জ স্কয়ার থেকে শহরের কেন্দ্র অভিমুখে মিছিল বের করার চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করলে এই হতাহতের ঘটনা ঘটে।