ইয়েমেনে প্রেসিডেন্টের শপথের পরেই বোমা হামলা, নিহত ২৬ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনে নতুন প্রেসিডেন্ট হিসেবে আব্দ-রাব্বু মনসুর হাদি শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আত্মঘাতী বোমা হামলায় দেশটির বিশেষ সেনাদল এলিট রিপাবলিক গার্ডসহ কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। ইয়েমেনের সরকারি কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।বিবিসিতে প্রকাশিত খবরে নাম প্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ব্যবহার করে ওই হামলা চালানো হয়। তবে ওই বোমা হামলা কারা চালিয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি।

ইয়েমেনের নতুন প্রেসিডেন্ট হিসেবে আব্দ-রাব্বু মনসুর হাদি আজ শপথ নেন। এদিকে দেশটির সদ্যবিদায়ী প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ যুক্তরাষ্ট্রে চিকিত্সা শেষে গতকাল শুক্রবার দেশে ফিরেছেন। চলতি বছরের জানুয়ারি মাসে আলী আবদুল্লাহ সালেহ চিকিত্সার জন্য যুক্তরাষ্ট্র যান। গত বছর সরকারবিরোধীদের হামলায় নিজের বাসভবনের ভেতরে তিনি গুরুতর আহত হন।সরকারবিরোধী বিক্ষোভের মুখে উপসাগরীয় দেশগুলোর মধ্যস্থতায় শান্তিচুক্তি অনুযায়ী সালেহ ক্ষমতা ছাড়তে সম্মত হন। ক্ষমতার পালাবদলের লক্ষ্যে গত মঙ্গলবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে একমাত্র প্রার্থী ছিলেন সালেহ সরকারের ভাইস প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদি। নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে। এ নির্বাচনের মধ্য দিয়ে ইয়েমেনে আলী আবদুল্লাহ সালেহর ৩৩ বছরের শাসনের আনুষ্ঠানিক অবসান ঘটল।দেশটির সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর উত্তরসূরি হিসেবে আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন আব্দ-রাব্বু মনসুর হাদি। ওই অনুষ্ঠানে ইয়েমেনের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট সালেহ উপস্থিত থাকবেন।