ইয়েমেনে ফিরেছেন সালেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের সদ্যবিদায়ী প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ যুক্তরাষ্ট্রে চিকিত্সা শেষে গতকাল শুক্রবার দেশে ফিরেছেন। ওয়াশিংটনের ইয়েমেন দূতাবাসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চলতি বছরের জানুয়ারিতে আলী আবদুল্লাহ সালেহ চিকিত্সার জন্য যুক্তরাষ্ট্র যান। গত বছর সরকার বিরোধীদের হামলায় নিজ বাসভবনের ভেতরে তিনি গুরুতর আহত হন।সালেহ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র বলেই পরিচিত। উপসাগরীয় দেশগুলোর মধ্যস্থতায় তিনি ক্ষমতা ছাড়তে সম্মত হন। শান্তিচুক্তি অনুযায়ী ক্ষমতার পালাবদলের লক্ষ্যে গত মঙ্গলবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে একমাত্র প্রার্থী ছিলেন সালেহ সরকারের ভাইস প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদি।এ নির্বাচনের মধ্য দিয়ে ইয়েমেনে আলী আবদুল্লাহ সালেহর ৩৩ বছরের শাসনের আনুষ্ঠানিক অবসান ঘটল।