ইয়েমেনে বিমান হামলায় আল-কায়েদা নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনভিত্তিক আল-কায়েদার গণমাধ্যম শাখার প্রধান ইব্রাহিম আল-বান্না বিমান হামলায় নিহত হয়েছেন। হামলার প্রতিবাদে সন্দেহভাজন জঙ্গিরা গ্যাস রপ্তানির কাজে ব্যবহূত একটি পাইপলাইন উড়িয়ে দিয়েছে। ইয়েমেনের কর্মকর্তারা আজ শনিবার এ কথা জানিয়েছেন।ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শাবাওয়া প্রদেশে গতকাল শুক্রবার রাতে জঙ্গিদের আস্তানায় ইয়েমেনের যুদ্ধবিমানের হামলায় ওই নেতা নিহত হন। ইব্রাহিম আল-বান্না মিসরের নাগরিক ছিলেন।তবে স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা জানায়, তাদের ধারণা কোনো বিদেশি বিমান দিয়ে ওই হামলা চালানো হয়েছে। রয়টার্স।