ইয়েমেনে বিমান হামলায় ৩০ জঙ্গি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেনের দক্ষিণাঞ্চলে গতকাল বুধবার নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় রেডক্রসের একজন কর্মকর্তা ও ৩০ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। দেশটির আবিয়ান ও শাবওয়া প্রদেশের মাহফেদ শহরের মেয়র ইয়াসলাম আল আনবুরির বরাত দিয়ে একটি বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত একটি খবরে এ তথ্য জানানো হয়।ইয়াসলাম আল আনবুরি জানায়, দক্ষিণাঞ্চলীয় ওয়াদি ধিমান, দেদা উপত্যকায় গতকাল আল-কায়েদার সঙ্গে জড়িত জঙ্গিদের বিভিন্ন আস্তানায় বিমান হামলা চালায় ইয়েমেনের নিরাপত্তা বাহিনী। এতে ৩০ জঙ্গি নিহত ও বহু আহত হয়েছে।একটি বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, এই হামলায় ইয়েমেনের একজন রেডক্রস কর্মকর্তাও নিহত হয়েছেন। আল-কায়েদা জঙ্গিদের হাতে অপহূত ফরাসি এক সহকর্মীকে উদ্ধারের ব্যাপারে মধ্যস্থতার জন্য তিনি ওই এলাকায় গিয়েছিলেন।