ইয়েমেনে যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের ওপর আত্মঘাতী হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেনে আজ সোমবার সকালে যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের গাড়িবহরে আত্মঘাতী হামলা হয়েছে, ইয়েমেনি ও যুক্তরাজ্যের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। এ ঘটনায় হামলাকারী নিহত এবং চারজন আহত হলেও রাষ্ট্রদূত অক্ষত আছেন।সন্দেহ করা হচ্ছে, হামলাকারী আল-কায়েদার সদস্য। অনির্দিষ্টকালের জন্য দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে।ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় রাষ্ট্রদূত টিম টরলট দূতাবাসের দিকে যাচ্ছিলেন। আহত ব্যক্তিদের দুজন গাড়িবহরের নিরাপত্তা কর্মকর্তা। অন্যজন পথচারী।যুক্তরাজ্যের বৈদেশিক মন্ত্রণালয় এ ঘটনা নিশ্চিত করে বলেছে, রাষ্ট্রদূতের গাড়ির পাশে ছোট একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় রাষ্ট্রদূত বা দূতাবাসের কেউ হতাহত হননি।