ইয়েমেনে যুদ্ধবিরতি ভেস্তে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেনের সরকার ও বিরোধী হাসিদ উপজাতির মধ্যে চলতে থাকা যুদ্ধবিরতি ভেঙে গেছে। একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ মঙ্গলবার এ কথা জানিয়েছে।যুদ্ধবিরতি ভঙ্গ ও দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ এবং হাসিদ উপজাতি নেতা সাদিক আল আহমার একে অপরকে দায়ী করেছেন। গতকাল সোমবার রাতভর সরকারি সেনা ও উপজাতি বাহিনীর মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয়। এরপর আজ মঙ্গলবার ওই সরকারি কর্মকর্তা বলেন, ‘যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়েছে।’যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর উপজাতি বাহিনী রাজধানী সানার হাসাব এলাকায় সরকারি ভবনগুলো আবারও নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। হাসাদ উপজাতি প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহবিরোধী আন্দোলনে যোগ দেওয়ার পর থেকে সরকারি বাহিনীর সংঘর্ষ শুরু হয়। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।