ইয়েমেনে সরকার ও বিদ্রোহীদের সংঘর্ষে নিহত ১২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেনের রাজধানী সানায় গতকাল শনিবার প্রেসিডেন্ট সালেহ অনুগত বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। খবর বিবিসি অনলাইনের।এ সংঘর্ষের ঘটনায় অনেকেই আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ইয়েমেনে সরকার ও বিরোধীদের মধ্যে এ সহিংসতার এক দিন আগে গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেকে বিচার থেকে দায় মুক্তির বিনিময়ে দ্রুত ক্ষমতা ত্যাগ করার আহ্বান জানিয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এ প্রস্তাবনা অনুযায়ী চুক্তির ব্যাপারে সালেহ ইতিবাচক চিন্তা করছেন।