ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে আদিবাসীদের সংঘর্ষে নিহত ৩৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেনের রাজধানী সানায় গতকাল রাতভর নিরাপত্তা বাহিনীর সঙ্গে হাসিদ আদিবাসীদের সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে কমপক্ষে ৩৭ ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে। খবর বিবিসি অনলাইনের।ইয়েমেনের সরকারবিরোধী আন্দোলনে যোগ দেওয়ার পর থেকেই হাসিদ আদিবাসীদের সঙ্গে সরকারি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলছে। গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট সালেহ ও আদিবাসী নেতা সাদিক আল আহমারের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে পড়ে। এ ঘটনার পর উভয় পক্ষের মধ্যে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটল। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার জন্য উভয় পক্ষ পরস্পরকে দায়ী করছে।