ইয়েমেনে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে গতকাল শনিবার সেনাবাহিনী ও সন্দেহভাজন আল-কায়েদার সদস্যদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। ইয়েমেনের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানান, এই সংঘর্ষে কমপক্ষে ২০ জন সৈন্য ও আল-কায়েদার সন্দেহভাজন ১২ জঙ্গি নিহত হয়েছে। সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় লাইজ প্রদেশের মাল্লাহর সেনা তল্লাশিকেন্দ্রটি আল-কায়েদার জঙ্গিরা দখল করে নিয়েছে। জঙ্গিদের এই পদক্ষেপের জবাব দিতে সেনাবাহিনী ভারী অস্ত্র ও বিমান হামলা চালায়।ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদি গত মাসে দেশটির ক্ষমতা গ্রহণ করেন। এর পর থেকেই দেশটির সেনাবাহিনীর ওপর আল-কায়েদার জঙ্গিদের হামলা বেড়ে গেছে।