ইয়েমেনে সেনাসহ নিহত ২১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেনের দক্ষিণাঞ্চলে গতকাল শুক্রবার রাতভর সংঘর্ষে ছয় সেনা ও সাত জঙ্গি নিহত হয়েছে। এ ছাড়া একই এলাকায় সেনাদের ভুল বোঝাবুঝিতে সরকারপন্থী আট আদিবাসী নিহত হয়েছে। স্থানীয় ও আদিবাসী কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে আজ শনিবার এ কথা বলা হয়েছে। দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশের জিনজিবার শহরের বাইরে সেনাদের সঙ্গে জঙ্গিদের এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পাঁচ ইয়েমেনি সেনা, এক সেনা কর্মকর্তা ও সাত জঙ্গি নিহত হয়েছে। কয়েক মাস আগে আবিয়ান প্রদেশের বেশ কিছু এলাকা জঙ্গিরা দখল করে নেয়। এ ছাড়া গতকাল শুক্রবার একই এলাকায় ভুল করে সেনারা সরকারপন্থী আট আদিবাসীকে হত্যা করেন। আদিবাসী কর্মকর্তারা জানিয়েছেন, সেনারা আদিবাসীদের জঙ্গি মনে করেছিলেন। তবে এর জন্য তাঁরা ক্ষমা চেয়েছেন।