ইয়েমেনের কারাগার থেকে পালিয়েছে ১৫ জঙ্গি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগর এডেনের কারাগার থেকে গতকাল সোমবার আল-কায়েদার ১৫ জঙ্গি পালিয়ে গেছে। এ নিয়ে দেশটিতে চলতি বছর দ্বিতীয়বারের মতো কারাগার থেকে জঙ্গি পালানোর ঘটনা ঘটল। দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।এডেনের একজন কারা কর্মকর্তা জানান, কমপক্ষে ১০ জন দণ্ডপ্রাপ্ত জঙ্গি ৪০ মিটার দীর্ঘ একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে পালিয়ে যায়। তবে আরেক নিরাপত্তা কর্মকর্তা জানান, কারাগার ভেঙে ১৫ জন পালিয়ে গেছে। এর মধ্যে ১২ জন হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত।উল্লেখ্য, আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলার ঘাঁটি হচ্ছে ইয়েমেন। এপি।