ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় জিনজিবার শহর আল-কায়েদার দখলে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশের রাজধানী জিনজিবার শহর দখল করে নিয়েছে আল-কায়েদার জঙ্গিরা। প্রত্যক্ষদর্শী ও সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়েছে।জিনজিবার শহরের এক বাসিন্দা আজ রোববার জানিয়েছেন, গত শুক্রবার প্রায় ৩০০ সশস্ত্র যোদ্ধা জিনজিবার শহরে প্রবেশ করে। তারা অঞ্চলটির সবকিছু দখল করে নিয়েছে।তবে কোনো নিরপেক্ষ সূত্র থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি।