ইয়েমেনের প্রেসিডেন্টের আঘাত গুরুতর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্রোহীদের হামলায় আহত ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর আঘাত গুরুতর বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট সালেহর শরীরের ৪০ শতাংশেরও বেশি পুড়ে গেছে। এ ছাড়া তাঁর মস্তিষ্কের ভেতরে রক্তক্ষরণ হচ্ছে।গত শুক্রবার আলী আবদুল্লাহ সালেহ প্রেসিডেন্ট প্রসাদের ভেতরে একটি মসজিদে বিদ্রোহীদের হামলার শিকার হন। গত শনিবার রাতে চিকিত্সার জন্য তিনি তাঁর পরিবারের অধিকাংশ সদস্য নিয়ে সৌদি আরব যান। বর্তমানে তিনি সেখানে চিকিত্সাধীন। প্রথমে ধারণা করা হচ্ছিল, প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর আঘাত গুরুতর নয়। তবে কর্মকর্তাদের নতুন এ তথ্য তাঁর স্বাস্থ্যের উদ্বেগজনক অবস্থারই ইঙ্গিত দিচ্ছে।