ঈদ উপহার হিসেবে অপদার্থ মন্ত্রীদের বিদায় করুন: মিজানুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, অপদার্থ ও অযোগ্য মন্ত্রীদের এখনই বিদায় করে দিতে হবে। আর সেটাই হবে জনগণের জন্য এবারের ঈদ উপহার।আজ সোমবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘গণতন্ত্র ও আইনের শাসন: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মিজানুর রহমান এ কথা বলেন। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ এ বৈঠকের আয়োজন করে।দেশে আইনের শাসন নানাভাবে লঙ্ঘিত হচ্ছে উল্লেখ করে মিজানুর রহমান বলেন, সব ধরনের বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিত এসব অদক্ষ মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, বিচারপতি গোলাম রব্বানী প্রমুখ।