ঈদ উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লালপুরে তিলকপুর আনসার ও ভিডিপি ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, ঈদ উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ২১ নভেম্বর চামটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব অনুষ্ঠান করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন তৌহিদ আক্তার, আমিনুল ইসলাম, শফিকুল ইসলাম, শাহ আলম, জালালউদ্দীন বাবু প্রমুখ।শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কলকাতার ইটিভি চ্যানেলের মেহেরাব সিয়াম, পাবনার সুমন, শিশির, ঈশ্বরদীর সপ্তক সংগীত একাডেমির শান্তনাসহ স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠান উপস্থাপনা করেন ক্লাবের কোষ্যাধ্যক্ষ শামিম হাসান ও সদস্য নয়ন কুমার।