ঈদ কার্ডে দুই নেত্রীর শুভেচ্ছা বিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদকার্ডের মাধ্যমে পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। আজ সোমবার দুপুরে দুই নেত্রীর পক্ষে তাঁদের ব্যক্তিগত কর্মকর্তারা প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সরকারি কার্যালয়ে ঈদকার্ড পৌঁছে দেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জনসংযোগবিষয়ক কর্মকর্তা এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। আর ওমরাহ পালনের জন্য বিরোধীদলীয় নেতা আছেন সৌদি আরবে।