ঈদগাহ মাঠে নির্মাণকাজ বন্ধে তিন মাসের স্থিতাবস্থার নির্দেশ
পুরান ঢাকার লালবাগের আমলিগোলা ঈদগাহ মাঠে নির্মাণকাজ বন্ধে তিন মাসের স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মাঠটি রক্ষায় কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। ওখানে নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি ও অন্তবর্তীকালীন আদেশ দেন।আগামী তিন সপ্তাহের মধ্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সচিব, ঢাকা সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।মাঠটি রক্ষার নির্দেশনা চেয়ে সাবেক জাতীয় ফুটবলার ও স্থানীয় বাসিন্দা মো. রিয়াজউদ্দিন রিটটি দায়ের করেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মনজিল মোরসেদ ও সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।