ঈদুল আজহায় আসছে ‘অন্ধ নিরাঙ্গম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা উপলক্ষে একুশে টেলিভিশনে ওয়ার্ল্ভ্র প্রিমিয়ার হচ্ছে ‘অন্ধ নিরাঙ্গম’ চলচ্চিত্রের। সম্প্রতি এই চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ‘অন্ধ নিরাঙ্গম’ চলচ্চিত্রের কাহিনি, চিত্রনাট্য, শিল্পনির্দেশনা ও পরিচালনা করেছেন হাসিবুর রেজা কল্লোল। এটি একুশে টেলিভিশন প্রযোজিত প্রথম চলচ্চিত্র। ঈদের দ্বিতীয় দিন বিকেল তিনটা ৩০ মিনিটে প্রচারিত হবে।বাউলসম্রাট ফকির লালন শাঁই পৃথিবীজুড়ে বাংলা সংস্কৃতিকে তুলে ধরেছেন তাঁর গান আর একতারার মাধ্যমে। প্রতিবছর ১৭ অক্টোবর তাঁর স্মরণোত্সব পালন করা হয়। এমনই এক স্মরণোত্সবে যোগ দিতে আসেন কয়েকজন বিদেশি পর্যটক। রেলগাড়িতে উঠে বাংলাদেশের অপার সৌন্দর্য দেখতে দেখতে তাঁরা চলতে থাকেন। গন্তব্য কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন ফকিরের আখড়াবাড়ি। সঙ্গে থাকা গাইডকে বিভিন্ন প্রশ্ন করে তাঁরা জেনে নেন, কে ছিলেন লালন! কয়েক স্টেশন পর তাঁদের সহযাত্রী হন দুজন পোশাকধারী বাউল। একই গন্তব্যে চলা শুরু হয়। বাউল দুজন গান ধরেন। রেলপথ শেষ হয়ে স্থানীয়ভাবে নির্মিত যান নসিমনে চড়েন সবাই একসঙ্গে। পৌঁছে যান ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে। লালন-ভক্তদের পদচারণে মুখর আখড়াবাড়ির সীমানা ছেড়ে পদ্মা নদীর চরে হাঁটতে হাঁটতে বাউল শফি মণ্ডলের কাছে একজন বিদেশি পর্যটক জানতে চান, ‘এখন লালনকে আমরা কোথায় খুঁজে পাব?’ বাউল শফি মণ্ডলের সঙ্গে থাকা শিশু বাউলশিল্পী মুন্নার গান শুনে মুগ্ধ সবাই জানতে চান, ‘শিশুটি কে? কী তার জন্ম পরিচয়?’ এভাবেই শুরু হয় অন্ধ নিরাঙ্গম চলচ্চিত্রের কাহিনি।অন্ধ নিরাঙ্গম চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী,সঞ্জীব আহমেদ, রিতু সাত্তার, ফখরুজ্জামান চৌধুরী, আমিনুর রহমান বাচ্চু, শিহাব পারভেজ, ইমদাদ ফকির, লাভলী ফকিরানী, এ এফ এম মনিরুজ্জামান, মিডারি কারটিস, মাগালি লাভিরাত্তি, জোসায়া মেকনামাভা, ইজমাইলা নেজুঙ্গম, তিমথি ম্যাককেইন, আনুশেহ আনাদিল, শফি মণ্ডলসহ আরাও অনেকে।