ঈদুল ফিতরের আগেই নেতাদের মুক্তি চেয়েছে জামায়াত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হোসাইন মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীসহ দলের গ্রেপ্তার হওয়া নেতাদের আগামী ঈদুল ফিতরের আগেই মুক্তি দাবি করেছে দলটি।এই দাবিতে ২৮ আগস্ট সারা দেশে বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়েছে জামায়াত। আজ বৃহস্পতিবার বিকেলে বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম কর্মসূচি ঘোষণা করেন।রমজান মাসে রাজধানীর রাস্তায় সভা-সমাবশে করার ওপর পুলিশের নিষেধাজ্ঞার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আজহারুল ইসলাম বলেন, আইনের মধ্য থেকেই যতটুকু করা যায়, তা করা হবে।আজহারুল ইসলাম বলেন, পুলিশ যানজটের অজুহাতে সভা-সমাবেশ নিষিদ্ধ করলেও আসলে তা রাজনৈতিক উদ্দেশে করা হয়েছে।