ঈদে আমার নতুন অ্যালবাম আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভিতে আজ রাতে দেখানো হবে গান নিয়ে অনুষ্ঠান ‘বসুধা তোমার জন্য আমার এ গান’। স্টুডিও থেকে সরাসরি দেখানো হবে অনুষ্ঠানটি। আজ এখানে গান করবেন আরফিন রুমী। উপস্থাপনা করবেন তানিয়া হুসাইন, প্রযোজনা করবেন তানিফ মাহমুদ। কথা হলো রুমীর সঙ্গেআজকের অনুষ্ঠানে কোন গানগুলো করবেন?এবার ঈদে আমার নতুন অ্যালবাম আসছে। নাম ভালোবাসি তোমায়। আজকের অনুষ্ঠানে এই অ্যালবামের গানগুলো গাওয়ার পরিকল্পনা আছে। গানগুলোর সঙ্গে জড়িয়ে আছে কিছু গল্প। সেগুলোও শোনানোর ইচ্ছা আছে। এ ছাড়া আমার অন্য অ্যালবাম দুটির (আরফিন রুমী এবং এসো না) গানের পাশাপাশি ‘চিঠি’, ‘তোমারই পরশে’ ও ‘এর বেশি ভালোবাসা যায় না’ গানগুলো গাওয়ার ইচ্ছা আছে। আপনার নতুন অ্যালবাম কবে আসছে?সপ্তাহ দুয়েকের মধ্যেই। এখানে গান আছে ১০টি। এর মধ্যে পাঁচটি আছে দ্বৈত কণ্ঠের গান। এখানে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কলকাতার শুভমিতা এবং বাংলাদেশের ন্যান্সি, পড়শী ও খেয়া। আর পাঁচটি আমার একক কণ্ঠে গাওয়া। এটি আমার তৃতীয় একক। ঈদের অনুষ্ঠানের কাজের খবর কী?এবার ঈদে কয়েকটি টিভি চ্যানেলে গান করতে হবে। এরই মধ্যে চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। কিছু অনুষ্ঠানে সরাসরি গান করব, এ ছাড়া কয়েকটি ম্যাগাজিন ও সংগীতানুষ্ঠানে গান করতে হবে।আপনার ‘জ্বলে ওঠো বাংলাদেশ’ ও ‘ভাবনা নদী’ গান দুটির বিরুদ্ধে সুর নকলের অভিযোগ শোনা যাচ্ছে।বিশ্বকাপ ক্রিকেটের সময় আমাদের দূরবীন ব্যান্ড থেকে ‘জ্বলে ওঠো বাংলাদেশ’ গানটি তৈরি করেছিলাম। এর সঙ্গে ভারতের তামিল ভাষার গানের কিছুটা সাদৃশ্য রয়েছে। তবে গানটিতে সুরকার হিসেবে আমার নাম ব্যবহার করা হলেও আসলে এর সুর করেছেন আমাদের ব্যান্ডের সদস্য শহীদ ও আইয়ুব। আর নীলাম্বরী অ্যালবামের শহীদ-খেয়ার দ্বৈত গান ‘ভাবনা নদী’র সুরটা একটু পরিচিত হতেই পারে। কারণ, আগের সুরটিও কিন্তু আমিই করেছিলাম। তাই এটি আবারও ব্যবহার করেছি।