ঈদে আসছে আবিদের ‘নব আনন্দে জাগো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অকালপ্রয়াত ক্লোজআপ তারকা আবিদের গাওয়া গান নিয়ে নতুন অ্যালবাম নব আনন্দে জাগো বাজারে আসছে। ঈদুল আজহা সামনে রেখে এই অ্যালবাম বাজারে ছাড়া হবে বলে আবিদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এটি বাজারে আনছে অগ্নিবীণা। জানা গেছে, নব আনন্দে জাগো অ্যালবামে থাকবে ১০টি গান। এগুলো হলো: ১. আহা আজি এ বসন্তে ২. ঝর ঝর ৩. হিয়ার মাঝে ৪. আমার পরান যাহা চায় ৫. আজি ঝড়ের রাতে ৬. শুকতারা আঁখি মেলে চায় ৭. তুমি রবে নীরবে ৮. জীবন মরণে ৯. পুরানো সেই দিনের কথা ১০. মাঝে মাঝে।