ঈদে চারজন নতুন পরিচালকের কাজ করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক উপসংহার। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। নাটকে অভিনয় করেছেন বন্যা মির্জা। কথা হলো তাঁর সঙ্গে।‘উপসংহার’ নাটকে আপনার চরিত্রটি নিয়ে কিছু বলুন।এই নাটকে আমি হিন্দু পরিবারের বউ, অন্তঃসত্ত্বা। গ্রামের স্বার্থান্বেষী মহল এই পরিবারের বাড়ি পুড়িয়ে দেয়, সবাইকে হত্যা করে, সবকিছু দখল করে নেয়। ঘটনাচক্রে আমি বেঁচে যাই। কিন্তু আশ্রয়হীন হয়ে পড়ি। ওই ঘটনার কারণে আমার মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আমাকে উদ্ধার করে নিয়ে আসেন সুবর্ণা মুস্তাফা। এর পর থেকে তাঁর কাছেই আছি। একসময় তাঁদের খুব কাছের একজন হয়ে যাই।এই নাটকের কোনো ঘটনা আপনার কাছে একটু আলাদা মনে হয়েছে?দাঙ্গার যে দৃশ্যটি তৈরি করা হয়েছিল, তাতে একেবারে সত্যিকারের অস্ত্র ব্যবহার করা হয়েছে। এর জন্য পুলিশ বাহিনীর সহযোগিতা নেওয়া হয়। তারা যেসব অস্ত্র ব্যবহার করে, এখানে তা-ই ছিল। আর আমাদের শুটিংয়ের পুরো সময়টাতে পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন, তবে ক্যামেরার পেছনে। তাই দৃশ্যগুলো খুব বেশি বাস্তব মনে হয়েছে। এটা অবশ্যই আমার কাছে আলাদা মনে হয়েছে।এই ধারাবাহিকের পরিচালক এখন ‘গহীনে’ তৈরি করছেন। আপনি এখানে অভিনয় করছেন?হ্যাঁ। এটি প্রতিদিনের ধারাবাহিক। গল্পটা একেবারেই অন্য রকম বলব। আমার কাছে নতুন মনে হয়েছে। সৌদ খুব ভালো লেখেন। এই নাটকে আমার আচরণ পুরোপুরি অস্বাভাবিক। ছোটবেলায় মারা গেছি মনে করে আমাকে কবর দেওয়া হচ্ছিল। বেঁচে আছি বুঝতে পেরে কবর থেকে উঠিয়ে আনা হয়। তখন থেকেই এই সমস্যা। একজন স্বাভাবিক মানুষ হয়ে অস্বাভাবিক চরিত্রে অভিনয় কিন্তু খুব কঠিন। এই নাটকে আমাকে তা-ই করতে হচ্ছে।ঈদের কাজের খবর কী?এবার ঈদে চারজন নতুন পরিচালকের সঙ্গে কাজ করছি। সবাই এবারই প্রথম নাটক তৈরি করছেন। মজার ব্যাপার হলো, কী করবেন, সেটা তাঁরা ভালো করেই জানেন। যথেষ্ট মেধাবী। নিজেকে কোনো দায়িত্ব নিতে হচ্ছে না। কিন্তু কাজটা কেমন হবে, তা পরে বোঝা যাবে। তবে এই নির্মাতাদের কাজের ব্যাপারে আমি খুব আশাবাদী।