ঈদে ঢাকায় ১৩ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, পবিত্র ঈদকে সামনে রেখে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আজ শুক্রবার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক বলেন, ঈদে নগরবাসীর নিরাপত্তার জন্য সারা শহরে প্রায় ১০ হাজার পুলিশ সদস্য মোতায়ন করা হবে। তিনি আরও জানান, ঈদে পুলিশের পাশাপাশি প্রায় তিন হাজার র্যাব সদস্যও নিরাপত্তা রক্ষার কাজ করবেন।ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক আরও জানান, জাতীয় ঈদগাহ ময়দানে ২২টি সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর প্রায় ৩৫০ সদস্য সব সময় তত্পর থাকবেন বলে তিনি জানান।