ঈদে দেশ টিভিতে ১৬ তরুণ নির্মাতার নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার কোরবানির ঈদে দেশ টিভিতে নতুন ১৬ জন তরুণ নির্মাতার নাটক প্রচার করা হবে। এই তরুণ নির্মাতারা হলেন: তানিম পারভেজ (নেটওয়ার্ক), লুসি তৃপ্তি গমেজ (রুহুলের রকেট মেইল), সুমন গুহ (আমন্ত্রণ), তাসমিয়াহ্ আফরিন (মেঘ কালো, বৃষ্টির প্রতীক্ষায়), আবদুল্লাহ মোহাম্মদ সাদ (একটি অপ্রকাশিত কবিতা), রবিউল আলম (পঞ্চম বিবাহবার্ষিকী), আরিফ এ আহনাফ (আমার বউ রাঁধতে জানে), ফয়সাল রাজিব (আমার কিছু কথা ছিল), জাহিদ মাহমুদ (কনস্টেবল রশিদ), শ্রাবণী ফেরদৌস (কুড়ি বছর পর), রাশেদ বিপ্লব (সাপ ও লুড়ু), সাহিল রনি (ভেন্ট্রিলোকুইজম), সাজ্জাদ সনি (গল্প যেমন হয়), আবদার রহমান (আজ কোনো কাজ নেই)। সাত দিনের ধারাবাহিক নাটক নির্মাণ করছেন গোলাম মুক্তাদির ও অর্ক মোস্তফা। দেশ টিভির অনুষ্ঠানপ্রধান পারভেজ চৌধুরী বলেন, ‘নতুন ও তরুণ নির্মাতাদের উদ্বুদ্ধ করতে আমরা ঈদের মতো একটি বড় উৎসবে তাদের নাটক প্রচারের সিদ্ধান্ত নিয়েছি। নাটক ছাড়াও দেশ টিভির এবার ঈদের সব অনুষ্ঠানই হবে তারুণ্যনির্ভর।