ঈদে দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,এবারের ঈদ অনেক শান্তিপূর্ণ ও সুন্দরভাবে উদযাপিত হচ্ছে। রোজায় জিনিসপত্রের দাম ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিলো। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকায় এবারে মানুষ অনেক স্বত:স্ফূর্তভাবে ঈদ উদযাপন করছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে সবার সহযোগিতা চান। আজ শনিবার সকালে গণভবনে আওয়ামী লীগের নেতা কর্মী, মন্ত্রিসভার সদস্য, বিদেশী কূটনীতিক ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ঈদের দিন সকালে প্রধানমন্ত্রী প্রথমে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে। পরে সকাল ১০টা থেকে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শুরু করেন।এ সময় সর্বস্তরের মানুষ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাদের নানা সমস্যার কথাও শোনেন তিনি।