আজ বাংলাভিশনে প্রচারিত হবে ধারাবাহিক নাটক চন্দ্রবিন্দু। ইদ্রিস হায়দার পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন বিন্দু। কথা হলো তাঁর সঙ্গে।এই মুহূর্তে কোথায়?নাটকের শুটিং করছি। এটি ঈদের নাটক। আমি আর প্রভা এই নাটকের মাধ্যমে এবারই প্রথম একসঙ্গে কাজ করেছি। সঙ্গে আছেন অপূর্ব।‘চন্দ্রবিন্দু’ নিয়ে কিছু বলুন।এখানে আমি ভেঙে যাওয়া পরিবারের মেয়ে। বাবার সঙ্গে থাকি। আমি ভালোবেসে সজলকে বিয়ে করি। কিন্তু ওর মাঝেমধ্যে স্মৃতিশক্তি লোপ পায়। বিয়ের পর একসময় আমাকে ফেলে ও চলে যায়। আমাকে চিনতে পারে না। বিয়ের কথা অস্বীকার করে। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে নাটকের কাহিনি এগিয়ে যায়। এখনো এর শুটিং চলছে। উত্তরায় এর কাজ করেছি।ঈদের কাজের ব্যস্ততা কেমন?এই ঈদে প্রায় ২৪টি নাটকের কাজ করছি। বেশির ভাগ নাটকে আমার বিপরীতে আছেন সজল। এবারই প্রথম তিশার সঙ্গে কাজ করেছি। তবে এত নাটকে অভিনয় করলেও চরিত্রে বৈচিত্র্য রয়েছে। ইফতেখার আহমেদ ফাহমির নাটকের জন্য তো তিন ঘণ্টার লাইভ করতে হয়েছে। ভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছে।চলচ্চিত্রের খবর কী?তিনটি ছবি মুক্তি পেয়েছে। আশানুরূপ সাড়া পেয়েছি। গত মাসে ব্যাংককে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প ও কলকাতা চলচ্চিত্র শিল্প আয়োজিত ‘ফিল্ম বাংলা ফেস্টিভাল ২০১০’-এ জাগোর জন্য সেরা চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার পেয়েছি। খুব ভালো লেগেছে।‘এই তো প্রেম’-এর গান খুব জনপ্রিয় হয়েছে। কেমন লাগছে?ভীষণ রকম ভালো লাগে। সব জায়গায় সবার মুখে মুখে এই গান শুনি। প্রায় ৪০ শতাংশ শুটিং শেষ হয়েছে। সবাই খুব আশাবাদী এটি নিয়ে। এই গানের শুটিং এখনো হয়নি। কীভাবে সেটি করব, তাই নিয়ে সারাক্ষণ ভাবছি। আগামী ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে দেখা যাবে এটি। এর ওপর নির্ভর করছে ভবিষ্যতে কী করব।