ঈদে ফকির আলমগীরের ‘ভালোবাসি ঢাকা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে ফকির আলমগীরের একটি একক সংগীতানুষ্ঠান প্রচার হবে বিটিভিতে। অনুষ্ঠানটির নাম ‘ভালোবাসি ঢাকা’। এতে নিজের গাওয়া পাঁচটি গান পরিবেশন করবেন ফকির আলমগীর। সবগুলো গানই করা হয়েছে ঢাকাকে কেন্দ্র করে। গানগুলোর শিরোনাম ‘এখানে সকাল থেকে ঝরে কত ঘাম’, ‘গাড়ি যখন থামল তখন কমলাপুর স্টেশন’, ‘মৌচাকের আগে মালিবাগের পিছে’, ‘আহারে কাল্লু মাতুব্বর’ ও ‘আমি এখন রিকশা চালাই ঢাকা শহরে’।রোজার ঈদেও বিটিভিতে ফকির আলমগীরের একক সংগীতানুষ্ঠান প্রচার হয়েছিল। ভালোবাসি ঢাকা অনুষ্ঠানটি প্রযোজনা করছেন পান্থ রেজা।