ঈদে বাড়ি যাচ্ছেন না থাকছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ এসে গেল। নগরময় হুড়োহুড়ি। বিপণিবিতানগুলোয় ক্রেতাদের ভিড়। নাড়ির টানে বাড়ির পথে মানুষের ঢল। ঈদের ছুটির দিনগুলোয় নির্জন, সুনসান হয়ে পড়বে কোটি মানুষের সদা ব্যস্ত এ শহরটা। ঈদের ছুটিতে যাঁরা বাড়ি যাচ্ছেন আর যাঁরা ঢাকায় থাকছেন, সবাইকেই ছুঁয়ে যাবে আমাদের ঈদের এই বিশেষ আয়োজন। ‘যাচ্ছেন’ কিংবা ‘থাকছেন’ যে দলেই পড়ুন না কেন, প্রিয় পাঠক, শুভকামনা আপনার জন্য। সবাইকে ঈদের শুভেচ্ছা! —বিভাগীয় সম্পাদক