ঈদে বিটিভিতে ১৮টি নাটক ও ছয়টি ম্যাগাজিন অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির ঈদে বিটিভিতে এবার প্যাকেজের আওতায় নির্মিত ১৮টি নাটক ও ছয়টি ম্যাগাজিন অনুষ্ঠান প্রচার করা হবে। এবার কোনো টেলিছবি প্রচার করা হবে না। বিটিভির একটি সূত্র জানিয়েছে, এবার ঈদের জন্য যে নাটকগুলো নির্বাচিত হয়েছে সেগুলো হলো—মহিদুল ইসলাম বিপ্লবের পিতাময়ী, প্রসুন রহমানের রচনা ও মাহফুজ আহমেদের পরিচালনায় মার কাছে যাব, সাইফুল ইসলাম রচিত ও দ্বীন মোহাম্মদ পরিচালিত স্বপ্নময়ী, শামসুল আল বকুলের রচনা ও হাবীব মাসুদের পরিচালনায় বাবা আই লাভ ইউ, সারওয়ার-উল-ইসলামের রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় ভালোবাসা তোমার জন্য, মান্নান হীরার রচনা ও মনিরুল হোসেনের পরিচালনায় শঙ্খচূড়, মমতাজ উদ্দিন আহমেদের রচনা ও ইশরাত আহমেদের পরিচালনায় হূদয় জুড়ে, মাইনুল হাসানের চিত্রনাট্য ও পরিচালনায় কিপটে, এস এ হক অলীকের অন্তুর জন্য, মানিক মানবিকের নায়ক নায়িকা ভিলেন ও পার্শ্ব চরিত্রগণ, শামীমা শাম্মীর বাবা কবিতা ও কাব্য, আনিসুল হকের রচনা আবুল হায়াতের পরিচালনায় জামাই আসছে, কামরুল আহমেদ রচিত ও হোসনে মোবারক পরিচালিত এক ফুলমতির গল্প, সৈয়দ শামসুল হক রচিত ও আশরাফি মিঠু পরিচালিত লোভ, অয়ন চৌধুরী রচিত ও কৌশিক শংকর দাশ পরিচালিত ভালোবাসা এবং, আব্দুস সাত্তারের কোটিপতি, তারিকুল ইসলামের ভালোবাসা এবং মায়াবী ছায়াতলে, সুস্ময় সুমনের বেনিফিট অব ডাউট।ম্যাগাজিন অনুষ্ঠানের মধ্যে রয়েছে ‘যেতে দেব না’, ‘সিনে তারকার গান’, ‘সোনালি দিনের গান’, ‘আনন্দ জলসা’, ‘চিত্রালী’ ও ‘ভালোলাগার গান’।বিটিভিতে ঈদের দিন থাকবে নিজস্ব অনুষ্ঠান। পরবর্তী ছয় দিন প্যাকেজের আওতায় নির্মিত অনুষ্ঠান প্রচার করা হবে।