ঈদে বিশেষ স্টিমার ও ফেরি সার্ভিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নিয়মিত সার্ভিসের পাশাপাশি ঈদের আগে ও পরে ১৪ দিন বিশেষ ঈদ সার্ভিস পরিচালনা করবে। এ ছাড়া ঈদের দিনও নিয়মিত সার্ভিস চালু রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।বিআইডব্লিউটিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, ঢাকা-বরিশাল-হুলারহাট-মোরেলগঞ্জ-খুলনা নৌরুটে ২৩ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ঈদ স্পেশাল সার্ভিসে থাকছে প্যাডেল স্টিমার পিএস অস্ট্রিচ, পিএস লেপচা, পিএস টার্ন, পিএস মাহসুদ ও এমভি সেলা। প্রয়োজনে এই বিশেষ সার্ভিস যাত্রী চাহিদা অনুযায়ী বাড়ানো হবে।বআইডব্লিউটিসি থেকে আরও জানানো হয়েছে, মূল ভূখণ্ড থেকে উপকূলীয় দ্বীপ ও দ্বীপ জেলাগুলোতে জাহাজ ও সি-ট্রাক বিশেষ সার্ভিস পরিচালনা করবে। উপকূলীয় সার্ভিস চট্টগ্রাম-সন্দ্বীপ-হাতিয়া-বরিশাল রুটে ২৭ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন নিয়মিত ট্রিপসহ অতিরিক্ত বিশেষ ট্রিপ পরিচালনা করবে। ঈদ উপকূলীয় সার্ভিসে থাকছে এমভি আবদুল মতিন, এমভি মনিরুল হক, এস টি শহীদ আবদুর রব।বরিশাল মজুচৌধুরীর হাট, আলেকজান্ডার মির্জাকালু, মনপুরা-শশীগঞ্জ, হাতিয়া-বয়ারচর (চেয়ারম্যান ঘাট), চরচেঙ্গা-বয়ারচর (চেয়ারম্যান ঘাট) এবং ইলিশা-মজুচৌধুরীর হাটের মধ্যে সি-ট্রাকগুলো নিয়মিত সার্ভিসের পাশাপাশি বিশেষ সার্ভিস পরিচালনা করবে।অন্যদিকে পাটুরিয়া-দৌলতদিয়া, মাওয়া-চরজানাজাত, চাঁদপুর-শরীয়তপুর, ভোলা-লক্ষ্মীপুর, ভেদুরিয়া-লাহারহাট ফেরি সার্ভিসগুলোতে যাত্রী ও যানবাহন পারাপারের প্রয়োজনে নিয়মিত ট্রিপের পাশাপাশি ফেরিগুলো অতিরিক্ত ট্রিপ দেবে।