ঈদে মোস্ট ওয়েলকাম
আসছে ঈদে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অনন্য মামুন পরিচালিত ‘মোস্ট ওয়েলকাম’ ছবিটি। এর আগে গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়েছে ছবিটির গানের সিডি। গতকাল সন্ধ্যায় বিজয়নগরের একটি রেস্টুরেন্টে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যালবামের শিল্পী, সুরকার-গীতিকারসহ অনেকে।অ্যালবাম প্রসঙ্গে পরিচালক অনন্য মামুন বলেন, ‘মোস্ট ওয়েলকাম’ ছবিতে গান রয়েছে ছয়টি। গানগুলোতে বাংলাদেশ ও ভারতের শিল্পীরা কণ্ঠ দিয়েছেন। অত্যন্ত যত্ন নিয়ে এই ছবির গানগুলো তৈরি করেছি। গানগুলো সবার ভালো লাগবে বলে আশা করছি।’মোস্ট ওয়েলকাম ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কৈলাশ খের, এস আই টুটুল, মিলা, ন্যান্সি, নির্ঝর, হূদয় খান, আরফিন রুমি, কিশোর, পড়শী ও তৌসিফ। সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন, সুমন কল্যাণ, হূদয় খান, আরফিন রুমি ও মাহমুদ সানী।মোস্ট ওয়েলকাম ছবির গান লিখেছেন শওকত আলী ইমন, জাহিদ আকবর, রবিউল ইসলাম ও গুঞ্জন চৌধুরী।এদিকে ছবি মুক্তির ব্যাপারে মামুন বলেন, ‘ইচ্ছে আছে সামনের ঈদেই ‘মোস্ট ওয়েলকাম’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনন্ত, বর্ষা, স্নেহা উলাল, সোহেল রানা, বাপ্পারাজ, মিশা সওদাগর, নায়করাজ রাজ্জাক প্রমুখ।মোস্ট ওয়েলকাম ছবির গানের এ অডিও সিডিটি প্রকাশ করছে সিডি চয়েস।