ঈদে শহীদ মিনারের কর্মসূচিতে ড. কামালের সংহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের দিন শহীদ মিনারে প্রতিবাদী অবস্থান কর্মসূচির প্রতি সংহতি জানিয়েছে গণফোরাম। আজ শনিবার গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী এক বিবৃতিতে এই তথ্য জানান।৩১ আগস্টের মধ্যে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে পদচ্যুত না করলে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী অবস্থান ধর্মঘট ও অনশনের ঘোষণা দিয়েছে ছাত্র-শিক্ষক-পেশাজীবী জনতা। ২৪ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ঘোষণা দেওয়া হয়।ওই সমাবেশ থেকে পরীক্ষা ছাড়া চালকদের লাইসেন্স দেওয়া বন্ধ ও দেশের পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পরিবহন খাতে দুর্নীতি বন্ধের দাবি জানানো হয়। প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের মৃত্যুর প্রতিবাদ এবং স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দাবি করে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।