ঈদে ‘নীল কষ্ট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল, পয়লা বৈশাখে আসবে এস আই টুটুলের ব্যান্ড ধ্রুবতারার অ্যালবাম নীল কষ্ট। বৈশাখে নয়, অ্যালবামটি আসবে রোজার ঈদের আগে। টুটুল বললেন, ‘অ্যালবামের কাজ শেষ। কিন্তু কয়েকটি গান আবার নতুন করে তৈরি করলে মন্দ হয় না। কারণ, নিজে সন্তুষ্ট হতে পারছিলাম না। এসব ভেবেই রোজার ঈদে নীল কষ্ট শ্রোতাদের হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’গতকাল বুধবার টুটুল ছিলেন দারুণ খোশমেজাজে। ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১০’ পেয়েছেন তিনি। আরও একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি, ২০০৭ সালে। ওই বছর পেয়েছিলেন সেরা সংগীত পরিচালক (দারুচিনি দ্বীপ) হিসেবে। তবে ২০০৬ সালে রানীকুঠির বাকি ইতিহাস ছবিতে তাঁর সুর করা ‘আমার মাঝে নেই এখন আমি’ গান গেয়ে সেরা কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছিলেন আসিফ ও সামিনা চৌধুরী। এবার টুটুল পেয়েছেন সেরা কণ্ঠশিল্পীর পুরস্কার। ছবির নাম ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, গানটি হলো ‘বুকেরই ভেতরে যতন করিয়া’। সরকারিভাবে পুরস্কার ঘোষণা হওয়ার পর টুটুল বললেন, ‘আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি তো হুমায়ূন আহমেদ স্যারের দারুণ ভক্ত। এই সময় তাঁকে খুব মনে পড়ছে। তিনি দেশে থাকলে তাঁর সঙ্গে গিয়ে আনন্দটা ভাগ করতাম।’