ঈদের আগে উপদেষ্টাদের জবানে তালা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নিয়ে দেশ ও জাতি বড্ড বিপাকে আছে বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেছেন, ‘ঈদের আগেই প্রধানমন্ত্রী উপদেষ্টাদের জবানে তালা লাগানোর ব্যবস্থা করলে মানুষের ঈদের আনন্দ বাড়বে।’ আজ শুক্রবার বিকালে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় ঢাকা মহানগর বিকল্পধারা (উত্তর) আয়োজিত ইফতারপূর্ব আলোচনায় বি চৌধুরী এসব কথা বলেন। তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের সমালোচনা করে বলেন, তাঁদের কার্যকলাপ দেখে মনে হয়, তাঁরা দলীয় কর্মকর্তা হলেই মানানসই হতো।ঈদের ছুটিতে বাড়িঘরে তালা লাগিয়ে যাওয়ার জন্য রাজধানীর বাসিন্দাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানের সমালোচনা করেন বি. চৌধুরী। তিনি প্রশ্ন করেন, ‘আপনি কি সতর্ক করার মাধ্যমে জনগণকে ভয় দেখালেন? ঘর তালা-বন্ধ না করে কি কেউ বাইরে যায়! আশা করব, চোর-ডাকাতরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে যেন উত্সাহী না হয়।’নতুন করে বাংলাদেশে বিশ্বব্যাংকের ৩৯ কোটি ডলারের ঋণচুক্তি বাতিলের বিষয় উল্লেখ করে এটাকে দেশের জন্য অসম্মানজনক বলে মন্তব্য করেন বিকল্পধারার সভাপতি।মহানগর বিকল্পধারার সভাপতি মাহবুব আলীর সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব আবদুর রউফ মান্নান, বিকল্পধারার নেতা শেখ শহিদুজ্জামান, স্থপতি মাহফুজুর রহমান প্রমুখ।