ঈদের আগে পোশাকশ্রমিকদের বেতন দিতে হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের আগেই পোশাকশ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বেতন তোলার সুবিধার জন্য ছুটির দিনেও ব্যাংক খোলা রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মন্ত্রণালয় অনুরোধ জানাবে। পবিত্র রমজান মাস ও ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন।