ঈদের আগে সব রাস্তা ঠিক হয়ে যাবে: সাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে সব রাস্তাঘাট ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি বলেন, ঈদকে সামনে রেখে লঞ্চ ও বাসের সংখ্যা বাড়ানো হবে। ট্রেনে অতিরিক্ত বগি লাগানো হবে।যানজট নিরসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।সাহারা খাতুন আরও বলেন, ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে যানজট নিরসনে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এবার জনগণের কোনো কষ্ট হবে না।ঢাকা মহানগরে বিপণিবিতানগুলোতে চাঁদাবাজির কোনো খবর তাঁর কাছে নেই বলে তিনি জানান। তবে কেউ কোনো অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হয়। এক প্রশ্নের জবাবে মনমোহনের সফরে নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই বলে সাংবাদিকদের জানান সাহারা খাতুন। সভায় আরও উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রসচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, যুগ্ম কমিশনার (ট্রাফিক), র্যাবের মহাপরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।