ঈদের আগেই জামায়াত নেতাদের মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ গ্রেপ্তার হওয়া দলীয় নেতা-কর্মীদের ঈদুল ফিতরের আগেই মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ।আজ রোববার এক বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, ‘জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতারা সবাই ষাটোর্ধ্ব এবং তাঁরা নানা জটিল রোগে ভুগছেন। বারবার রিমান্ডে নিয়ে তাঁদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। তাঁদের পরিবার-পরিজন ও রাজনৈতিক সহকর্মী এবং ভক্ত-অনুরক্তরা তাঁদের জন্য উদ্বিগ্ন। আশা করি, সরকার তাঁদের মুক্তির বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবেন।’